রাঙ্গামাটিতে আগুনে পুড়ল ৪ দোকান

রাঙ্গামাটিতে আগুনে পুড়ল ৪ দোকান

রাঙ্গামাটিতে আগুনে পুড়ল ৪ দোকান

মধ্যরাতের আগুনে রাঙ্গামাটি শহরের তবলছড়িতে পুড়ল চার ব্যবসায়িক প্রতিষ্ঠান। বুধবার (২২ জানুয়ারি) মধ্যরাত তিনটায় তবলছড়ির কালী মন্দিরের সামনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।